শওকত আলীকে ফুলের শুভেচ্ছা আবু তাহেরের

প্রেসবাংলা ২৪.কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শওকত আলী নৌকা প্রতীক পাওয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকালে বক্তাবলী ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আবু তাহের জাহাঙ্গীর তাকে ফুলের নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং তার দোয়া কামনা করেন।

এ সময় শওকত আলী বলেন, নির্বাচন যেভাবে সুন্দর হয় আপনারা যার যার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যান, খেয়াল রাখবেন কোনো বিশৃঙ্খলা যেনো না হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেলেয়ার, আমির হেসেন, মাহমুদ মাদবর, কামাল হোসেন, নুর মোহাম্মদ মোল্লা, জহির উদ্দিন মোল্লা, সাফায়েত উল্লাহ, সাহাব উদ্দিন মোল্লা, মো. শহিদ, জয়নাল মাদবর, মো. টিটু, মো. ইসলাম প্রমুখ।