মানুষ না চাইলে আল্লাহ তাকে চায় না: ভিপি বাদল

প্রেসবাংলা ২৪.কম: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমানের মতো ভালো মানুষ চায়। ২৭টি ওয়ার্ডের একটি মানুষও আপনাকে চায় না। আর মানুষ না চাইলে আল্লাহও তাকে চায় না।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি বাদল আরও বলেন, করোনা কালিন সময় যখন সংবাদ সম্মেলন করে শামীম ওসমান ১কোটি টাকা সাধারণ মানুষকে সহযোগীতার ঘোষনা দিলেন তখন আপনি কোথায় ছিলেন আপা? শুধু শামীম ওসমান না তার পুরো পরিবার মানুষের পাশে থেকে সেবা করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।











