বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুর যুবদলের দোয়া

প্রেসবাংলা ২৪.কম: জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বাদ আসর সোনারগাঁ থানা পিরোজপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান। আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আমির, পিরোজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোরশেদ আলম, সদস্য সচিব আল-আমিন, খোকন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলেল সহ-সাধারণ সম্পাদক শাহ আলম হোসেন, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন মিন্টু প্রমুখ।

 

এ সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।