৪ দিনের রিমান্ডে জেলা ছাত্রদল সভাপতি রনি

প্রেসবাংলা ২৪.কম: হেফাজত সহিংসতার মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ৪দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

 

এ তথ্য নিশ্চিত করেছে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, সিদ্ধিরগঞ্জে হেফাজত সহিংসতার ২টি মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ২টি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে গত ২২ আগস্ট রাজধানী ঢাকার মগবাজার থেকে মশিউর রহমানকে আটক করে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে সকালে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে সরকারি কাজে বাধা ও নাশকতার অভিযোগে করা তিনটি মামলায় মশিউর রহমান রনিকে আদালতে তোলা হয়। এ সময় দুটি মামলার শুনানি হয়নি। বাকি একটি মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত না নামঞ্জুর করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।