গ্রেনেট হামলায় নিহতদের স্মরনে জেলা আ’লীগের মিলাদ

প্রেসবাংলা ২৪.কম: ২১শে আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় ২নং রেলগেট দলীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো:শহীদ বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড.নুরুল হুদা, প্রচার সম্পাদক শেখ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।











