রোটারি ক্লাবের প্রেসিডেন্ট জিকুকে রাজাপুর যুবসমাজের সংবর্ধনা

প্রেসবাংলা ২৪.কম: রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রোটারিয়ান নুরুজ্জামান জিকুকে সংবর্ধনা জানিয়েছেন রাজাপুরের যুবসমাজ।

এ সময়ে তার সাফল্য কামনা করেন তারা। শনিবার (১৪ আগস্ট) সকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর ইয়াদ আলী মাস্টার সড়কে এক বৃক্ষরোপন অনুষ্ঠান শেষে ফুল ও ক্রেস দিয়ে সংবর্ধনা জানানো হয়।

রোটারিয়ান জিকুর সাফল্য কামনা করে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেন, সমাজের কল্যানে রোটারি ক্লাব সব সময় কাজ করে। সমাজকে এগিয়ে নিতে তাদের প্রচেষ্ঠা সব সময় প্রশংসার যোগ্য। আমাদের গ্রামের ছেলে নুরুজ্জামান জিকু সব সময় সমাজের কল্যানে কাজ করে যাচ্ছে। মানুষের অর্থ থাকলেই হয় না, মন মানুষিকতাও থাকতে হয়। জিকুর সেই মানুষিকতা রয়েছে। জিকু মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।

এ সময়ে রোটারিয়ান নুরুজ্জামান জিকু সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান যুব সমাজ হুমকির মুখে। মাদক সহ নানা অপরাধ থেকে তাদের মুক্ত রাখতে প্রয়োজন শৃঙ্খল জিবন যাপন। পাশাপাশি খেলাধুলার চর্চা। যুব সমাজের যেকোন প্রয়োজনে আমি কাজ করে যেতে চাই। আমাকে যেকোন প্রয়োজনে ডাকলে পাবে এই অঙ্গিকার সব সময় করি।

তিনি আরও বলেন, আমি চেষ্ঠা করি মানুষের কল্যানে কাজ করতে। বিগত দিনে আমি আমার এলাকা সহ আশপাশের এলাকায় অনেক পরিবারের মাঝে এক মাসের বাজার পৌছে দিয়েছি। পর্যায়ক্রমে মানুষের পাশে আরও দাড়াবো। সকলের কল্যানেই যেনো নিজেকে উৎসর্গ করতে পারি আপনারা আমার জন্য সেই দোয়া করবেন।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন বক্তাবলীল রাজাপুর এলাকার মিরাজুল, নজরুল ইসলাম মাষ্টার, মফিজুল, রাফেল, মোতালেব, ইকবাল, পাবেল, কাউছার, আজমীর, সজিব, সম্রাট সহ অনেকেই।