৯ জুয়াড়ি গ্রেফতার, সরঞ্জামাদি উদ্ধার

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১৬ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (৬ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-সুমন মিয়া (২৮), শান্ত ইসলাম (২৬), মো. রুকু মিয়া (আলম) (২৪), সেন্টু হোসেন আমির (৩২), মো. মনির হোসেন (৩৮), মো. হাসান (৩২), মো. শামীম ভূঁইয়া (২৯), মো. সবুজ হাওলাদার (২৫) ও মো. শাহিন (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ওই দোকানের ভেতর বেশ কিছুদিন ধরে টাকার বিনিময়ে টি-২০ ক্রিকেট খেলাসহ অন্যান্য খেলাকে কেন্দ্র করে কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে এই জুয়ার আসর চলত।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।











