ধলেশ্বরী তীরের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪.কম: “ধলেশ্বরীর তীরে” সামাজিক সংস্থার উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই ) বাদ আসর বক্তাবলী ফেরি ঘাটের পাশে মাঠে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

“ধলেশ্বরীর তীরে” সামাজিক সংস্থার সভাপতি নুরুজ্জামান জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান’র সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধলেশ্বরী তীর একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের সদস্যরা মানুষের সহযোগীতা যেভাবে এগিয়ে আসে তা প্রশংসনীয়। তারা যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে সরিয়ে রাখতে খেলাধূলার প্রতি আর্কষিত করছে, এটি তাদের একটি মহতী উদ্যোগ।

এ সময়ে তিনি সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন “ধলেশ্বরীর তীরে” ও রাজাপুর ফ্রেন্ডস এন্ড ফ্রেন্ডস ক্লাব। ৯০ মিনিটের খেলায় দুই দলের মাঝে ২/২ গোলে ড্র হয়।

এ সময়ে “ধলেশ্বরীর তীরে” থেকে নুরুজ্জামান জিকু, আব্দুল্লাহ আল ইমরান, মো. শফিক, আব্দুল কাদির, রাসেল মেম্বার, মহিউদ্দিন ভুইঁয়া, দেলোয়ার ফকির, আতাউর রহমান, আওলাদ ফকির, কাউছার মুহিদ, নোমান আহমেদ খেলায় অংশগ্রহন করেন। অধিনায়কের দায়িত্ব পালন করনে রাসেল প্রধান ও গোলরক্ষকের দায়িত্ব পালন করেন মুজাহিদ। খেলোয়ার হিসাবে ছিলেন ইকবাল হোসেন, তুহিন, মাশফিকুর রহমান শিশির, রায়হান কবির নিলয়, শাওন ফাতেমি।

অন্যদিকে, “রাজাপুর ফ্রেন্ড এন্ড ফ্রেন্ডস ক্লাব” অধিনায়কের দায়িত্ব পালন করনে পাভেল, মো. কাউছার, মোঃ ইমরান মোঃ হারুন, মো. স্বপন, মো. কাসেম, মো. মাইন উদ্দিন, মো. রুবেল, মো. আলমগির, নজরুল মাষ্টার, মো. মহাসিন, মোঃ তন্ময়, মোঃ জসিম খেলায় অংশগ্রহন করেন।

ম্যাচটিতে ম্যান অব দ্যা ম্যাচ ধলেশ্বরী তীরের দেলোয়ার ফকির।