একদিনে ৩ করোনা মৃহদেহ দাফনে টিম খোরশেদ

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের মাসদাইর নিবাসী দুই জন ও শরিয়পুর জেলার এক জনের করোনায় মৃত্যু হয়েছে। উভয়ের দাফন সম্পূর্ণ করেছেন টিম খোরশেদ। আজ ছিল টিম খোরশেদ এর ২১৩, ২১৪ ও ২১৫তম করোনা আক্রান্ত মৃতদেহ দাফন।

মাসদাইর জয়নাল বেপারী নিবাসী ফিরোজা বেগম, (৬৫) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত কাল রাত ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ তে মৃত্যুবরণ করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা আজ সকাল ১০ টায় মরহুমকে গোসল ও জানাযা শেষে মাসদাইর কবরস্থানে দাফন সম্পূর্ণ করেছেন।

শরিয়তপুর জেলার জাজিরা নিবাসী মোসাঃ শাহনাজ (৫০), করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ করোনা ডেডিকেটেড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭.১৫ মিনিটে আইসিইউতে মৃত্যুবরণ করেন। মরহুমার পরিবারের আহবানে মরহুমা কে মাসদাইর কবরস্থানে গোসল শেষে তার গ্রামের বাড়ী পাঠানো হয়েছে।

অন্যদিকে মাসদাইর বেকারীর মোড় নিবাসী ছালমা আক্তার বানু, (৫৫) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে ৪.২০ মিনিটে নারায়ণগঞ্জ করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ তে মৃত্যুবরণ করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা আজ বিকেলে মরহুমার বাসায় মরহুমাকে গোসল শেষে বাদ এশা মাসদাইর কবরস্থানে দাফন করা হবে।

আজ দাফনে ছিলেন টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবক নাজমুল কবির নাহিদ, রফিক হাওলাদার, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মোঃ শহীদ ও নাইম মোল্লা।