এজাহারভুক্ত আসামী সুমন গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সদর মডেল থানার কালীরবাজার মোড় থেকে এজাহারভূক্ত পলাতক আসামী সুমন ওরফে হিজলা সুমন (৪০) কে গ্রেফতার করা হয়েছে। ৯ জুলাই রাতে র্যাব-১১ কর্র্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের পরষ্পর যোগসাজশে গত ২৮ জুন তারিখে ভূক্তভোগী জনৈক মোঃ মাহতাব উদ্দিন জিকু (৩৪)’কে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে এলোপাথারীভাবে আঘাত করে জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভূক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উক্ত ঘটনায় ভূক্তভোগীর পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামী সুমন @ হিজলা সুমন উক্ত মামলার ৪নং এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে সে গাঁ-ঢাকা দিয়ে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।
গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ সদর থানায় আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।











