স্কুলছাত্রী অপহরণ, অপহরণকারী গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম (আড়াইহাজার প্রতিনিধি): নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামুন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের কয়েকঘন্টার মধ্যেই অপহরণকৃত ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত মামুনকে ১০ জুন আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া এলাকার মামুন ওই ছাত্রীকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। ৯ জুন দুপুর সাড়ে ১২টার দিকে অপহরণের শিকার ওই ছাত্রীকে একা পেয়ে আবারও প্রেমের প্রস্তাব দেয় মামুন। এসময় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে কালু নামের এক বন্ধুর সহযোগীতায় তাকে অপহরণ করে নিয়ে যায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com