আড়াইহাজারে বিদুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রেসবাংলা ২৪.কম (আড়াইহাজার প্রতিনিধি): নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদুৎ স্পৃষ্ট হয়ে আশিকুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ জুন) রাতে উপজেলার ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিং মিলে এই র্দূঘটনা ঘটে।
নিহত আশিক আড়াইহাজার উপজেলার কামরানীরচরের লিটুর মিয়ার মেয়ের জামাই। তার স্থানীয় বাড়ি বরিশালে।
জানা যায়, স্পিনিং মিলে কাজের সময় বিদুৎ স্পৃষ্ট হয়ে মিলের ৪ তলা থেকে নিচে পড়ে যায়। এতে তিনি গুরুত্বর আহত হয়। গুরুত্বর অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে অবস্থা আশংকাজনক দেখে দায়িত্বরত চিকিৎসক ঢাকা মেডিকেলে প্রেরণ করলে ঢাকা মেডিকেলের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ জানায়নি বলে জানিয়েছেন পুলিশ।











