সদর থানা আ’লীগের বৃক্ষরোপন

প্রেসবাংলা ২৪.কম: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন) বিকালে সদরথানাধীন গোগনগর তাজেক প্রধান বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সদর থানা আওয়ামী লীগের আয়োজন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজির আহম্মেদের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. ফজর আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন,বীর মু‌ক্তি‌যোদ্ধা মোস‌লেউ‌দ্দিন আহ‌ম্মেদ, র‌ফিক মেম্বার, সৈকত মেম্বার, ম‌রিয়ম আক্তার লি‌পি মেম্বার, মহানগর কৃষকলী‌গের সভাপ‌তি আরমান হো‌সেন জু‌য়েল  প্রমুখ।