১৮ দিন রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে মামুনুল

প্রেসবাংলা ২৪. কম: নাশকতা, ধর্ষণসহ ছয় মামলায় রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শনিবার (৫ জুন) সকালে ১৮ দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জ আদালতে তোলা হয় তাকে। ভার্চুয়াল শুনানিতে তাকে কাশিমপুরে পাঠানোর আদেশ দেন বিচারক।
ভার্চুয়াল শুনানিতে এ আদেশ দেয় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট কাওছার আলম। এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সহিসংতার ও গাড়ি পোড়ানোর দুটি মামলায় মামুনুল হককে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আরেক মামলায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ছাড়া তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলাসহ তিন মামলায় মামুনুলকে ৯ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।











