চারারগোপে এক শ্রমিককে পিটিয়ে রক্তাত্ব জখম

চারারগোপে এক শ্রমিককে পিটিয়ে রক্তাত্ব জখম

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের চারারগোপে অসহায় শ্রমিকের উপর আলম বাহিনী সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাত্ব জখম করেছেন।

রবিবার দুপুরে সদর থানাধীন শহরের চারাগোপে আলম বাহিনীর ৮-১০ জন সন্ত্রাসী প্রকৃতির লোক মোর্শেদ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে রাখে। এ ব্যাপারে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্ঠা চালাচ্ছে।

থানার অভিযোগে উল্লেখ্য করা হয়, আমি মোর্শেদ (৪৫) ১৪ নং আমলাপাড়া এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে এই মর্মে অভিযোগ করছি যে, বিবাদী ১। সোহেল (৫০), পিতা- টি হোসেন মোল্লা, ২। আনোয়ার (৫০), পিতা- অজ্ঞাত, ৩। আলম (৪৫), পিতা- অজ্ঞাত, সর্বসাং- আমলাপাড়া, থানা ও জেলা নারায়ণগঞ্জ। বিবাদীগণ পূর্ব শত্রুতার  জের ধরে অদ্য ৩০/০৫/২০২১ইং তারিখ দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় কালির বাজার আমার কর্মস্থল হতে ১নং বিবাদীর কথা বলে অজ্ঞাত এক লোক আমাকে কালির বাজার চারারগোপ সুমাইয়া হোটেল যেতে বলে। পরবর্তীতে আমি উক্ত স্থানে গেলে বিবাদীগণ আমাকে কোন কারণ ছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করলে আমি বিবাদীকে প্রতিবাদ করায় উপরোক্ত বিবাদীগণ সহ অজ্ঞাত আরো ৮-১০ জন মিলে দোকানের ভিতরে আমাকে এলোপাথারী কিল ঘুশি মারিয়া শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা জখম করে এবং মারধরের এক পর্যায়ে ৩নং বিবাদী রড দিয়ে আমার মাথায় আঘাত করে গুরত্বর রক্তাক্ত জখম করে এবং ১নং বিবাদী হত্যার উদ্দেশ্যে গামছা দিয়ে আমার গলায় ফাঁস দিয়ে আমাকে শাস্বরুদ্ধ করার চেষ্টা করে। অজ্ঞাত বিবাদীগণ আমাকে দেশীয় অস্ত্র দিয়ে আমাকে বেধরক মারধর করে রাস্তায় ফেলে রাখে। পরবর্তীতে আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদী আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে ভবিষ্যতে অপ্সাতনামা লোকজনের মাধ্যমে আমাকে রড ধরনের ক্ষতি সাধন করবে বলে প্রাণ নাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে আশেপাশের লোকজনের সহায়তায় সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। এমতাবস্থায় কোন উপায়ন্তর না পেয়ে জান মালের নিরাপত্তা ও আইনগত সহযোগীতার জন্য বিষয়টি আপনার থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

আহত শ্রমিক মোর্শেদ আরো জানান, সন্ত্রাসী আলম বাহিনী চারারগোপ এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার চালায়। তাদের ভয়ে কেউ কিছু বলতে পারেনা। চারারগোপে এলাকায় খোঁজ নিলেই আলম ও সোহেলদের অপকর্মের কথা জানা যাবে। আমাকে মারধরের সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানায়, মোর্শেদ নামে একজনকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।