ফতুল্লায় র্যাবের জালে ৫ জুয়াড়ি

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা: ফতুল্লায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (২৯ মে) রাতে ফতুল্লার দেলপাড়া এলাকায় জুয়ার আস্তনায়া অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে ৬ হাজার ৯৯৫ টাকা এবং জুয়ার সরঞ্জামী উদ্ধার করা হয়। রোববার (৩০ মে) সকালে র্যাব-১১ এর সিনিয়র এএসপি প্রণব কুমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত ৫ জুয়াড়ি হলে সাহাব উদ্দীন (৪৫), আনোয়ার হোসেন (৪৩), মমিন (৪০), ফারুক মিয়া (৩৫), রফিক (৩৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, ফতুল্লার পূর্ব দেলপাড়া খোদাই বাড়ী এলাকায় জনৈক বাবুল মিয়ার বাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে গ্রেপ্তাকৃত জুয়াড়িদের আটক করা হয়। তারা বেশকিছুদিন যাবৎ এ স্থানে নানান ভাবে জুয়ার আসর চালিয়ে আসছিল। যেখানে প্রায় শতাধিক লোক আসা যাওয়া করতো।











