মোক্তারপুর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে ২মটর সাইকেল আরোহী নিহত

মোক্তারপুর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে ২মটর সাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর (৬ষ্ঠ চীন মৈত্রী সেতু) উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ওমি (২২) ও আজমুল হোসেন সায়র(১৮) নামের দুই আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০মে) দুপুর ১ টার দিকে মুক্তারপুর সেতুতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সায়র নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি এলাকার আসলামের পুত্র ও নিহত ও‌মি মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা গ্রামের আলমাস কা‌জি’র পুত্র।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুবক্কর সিদ্দিক জানান, সায়র ও ওমি মোটরসাইকেল দিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসার পথে মুক্তারপুর সেতুর উপর বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাচ্ছিলো।
এ সময় সেতুর উপর একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডান পাশের রেলিংয়ে ধাক্কা লেগে দুজনই ছিটকে পড়ে যায়। মাথায় আঘাতে  ঘটনাস্থলে সায়র নিহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় ওমিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর সেও মারা যায়।