ফতুল্লায় প্রেমিককে বিয়ে করতে না পেরে কিশোরীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিককে বিয়ে করতে না পেরে জাকিয়া আক্তার (১৫) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।
সোমবার (১৭ মে) দুপুরে ফতুল্লার পাগলা মুসলিমপাড়া এলাকায় দুদু মেম্বারের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাকিয়া আক্তার পটুয়াখালী জেলার টেকেরখালী গ্রামের রাজমিস্ত্রি আবু ইউসুফ মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুদু মেম্বারের ভাড়াটিয়া বাড়িতে ভাড়া থাকেন রাজমিস্ত্রি আবু ইউসুব ও চা-পান দোকানী আব্দুল মান্নান। ইউসুবফের মেয়ে জাকিয়া ও মান্নানের ছেলে নাজমুলের (২০) সঙ্গে এক বছর যাবত প্রেম ভালোবাসা চলে আসছিল। এরমধ্যে তারা উভয় বিয়ের জন্য তাদের বাবা-মাকে বলেন। এতে উভয়ের বাবা-মা তাদের বিয়েতে রাজি না হওয়ায় বিষ খেয়ে আত্মহত্যা করছে রাজিয়া।
জাকিয়ার বাবা ইউসুফ জানান, জাকিয়া বিষ খেয়ে চিৎকার করলে তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জরুরী বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকিয়াকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ঢাকা মেডিকেলে ময়না তদন্ত করা হয়েছে।











