বক্তাবলীতে আনোয়ার গং এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: বক্তাবলীতে আনোয়ার গং এর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। এই নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে জমির মালিক জাহাঙ্গীর ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (৭ মে) জমির মালিক জাহাঙ্গীর হোসেন আনোয়ার গংদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্তারা হলেন আনোয়ার হোসেন (৩৫), আমজাদ হোসেন (৩৭) উভয় পিতা চাঁনমিয়া, দেলোয়ার হোসেন (৩৫) পিতা মৃত আনসার আলী, সর্ব সাং রাজাপুর, রফিক (৫০) পিতা মৃত হযরত সিপাই, জসিম (৩৮) পিতা আহাম্মদ উভয় সাং গোপালনগর। অভিযোগে এই ৫জন সহ আরোও ১৫/২০ জন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পত্রে উল্ল্যেখ করা হয়, রাজাপুর গ্রামের পঞ্চয়েত প্রধান প্রয়াত আওয়ামীলীগ নেতা ইয়াদ আলী মাষ্টারের ছেলে মেয়েরা উত্তরাধীকার ও ক্রয়সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছে। ১৫/২০ দিন আগে তার ছেলে জাহাঙ্গীর হোসেন এই জমির কিছু অংশ বালু ভরাটের কাজ শুরু করলে এলাকার স্থানীয় কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাধা প্রদান করিয়া চাঁদা দাবি করে হুমকি প্রদান করে এবং তারা উল্টো ঐ জমিটি ভরাট করে দখলে নেওয়ারও হুমকি প্রদান করে। পরবর্তীতে তারা বালু ভরাটের জন্য পাইপ সংযোগ প্রদান করে।

জমির মালিক জাহাঙ্গীর হোসেন জানান, আমি আমার জমি ভরাট করতে আসলে স্থানীয় সন্ত্রাসী ভুমিদস্যু আনোয়ার সহ তার বাহিনী বাধা প্রদান করে । পরবর্তীতে আমার ভাড়াকৃত ড্রেজারটি সরিয়ে তাদের ভাড়াকৃত ড্রেজার স্থাপন করে জমি ভারাটে চেষ্টা চালায় এবং আমাকে হুমকি দিয়ে তেড়ে আসলে লোকজন আমাকে নিরাপদে সরিয়ে নেয়। তারপর আমি থানায় অভিযোগ দায়ের করি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলীকে জানালে তিনিও মোবাইলে তাদের ড্রেজারের পাইপ স্থাপনের জন্য নিষেধ প্রদান করেন। এবং অভিযোগের পর থানা থেকে তদন্ত কর্মকর্তা এলাকায় এসে ড্রেজারের মালিককে পাইপ সরিয়ে নিতে নির্দেশ দিয়ে যান এরপর থেকে আনোয়ার ও তার দলবল আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে। । কিন্তু প্রশাসন ও চেয়ারম্যানের নিষেধ অমান্য করে রাতের আধারে নতুন করে আরো পাইপ সংযোগ স্থাপন করে। আমি এর সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার দাবী করছি।

স্থানীয়রা জানায়, প্রায়ত ইয়াদআলী মাষ্ঠারের এই জায়গা তার ছেলেরা দীর্ঘদিন ভোগদখল করে আসছে কিন্তু কিছুদিন আগে কিছুলোক এসে তাদের জায়গা বলে দাবী করে দখল করার চেষ্টা করছে।

অন্যদিকে অভিযুক্ত আনোয়ার জানায়, ওই জায়গার মালিক একাধিক। আমরা চেয়ারম্যানের কাছে বসবো। তবে জাহাঙ্গীর চেয়ারম্যানকে না মেনে থানায় অভিযোগ করেছে। এ নিয়ে আমাদের অসন্তুষ্টি রয়েছে। তবে জাহাঙ্গীর আমাদের নামে মিথ্যা অভিয়োগ দিয়েছে। আমরা কিভাবে ওই জমি দখলের মত সাহস রাখি। কারন তারাই তো অনেক প্রভাবশালী।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেন, স্থানীয় জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে কোন বিবাদে জাড়াতে দুই পক্ষকে নিষেধ করা হয়েছে। দুইপক্ষকে কাগজ পত্র নিয়ে বসার জন্য বলা হয়েছে। আগামীকাল বসার পর কাগজ পত্র দেখে সিদ্ধান্ত জানানো হবে। কাউকে জোর খাটিয়ে কিছু করতে দেওয়া হবে না।

ফতুল্লা থানার এস আই রওশন ফেরদৌস জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত বালু ভরাট করতে নিষেধ করা হয়েছে।