ফতুল্লায় স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে রুমকীর অনশন 

ফতুল্লায় স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে রুমকীর অনশন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্ত্রীর অধিকার পেতে রুমকী মনি (২৪) নামে এক নারী স্বামী রবিউল ইসলাম লাভলুর (২৬) বাড়ীতে অনশনে বসেছেন। মেয়েটির উপস্থিতি টের পেয়ে রবিউল বাড়ী থেকে কৌশলে পালিয়ে যায়।
শনিবার (১৭ এপ্রিল) ফতুল্লার দাপা নুর মসজিদস্থ স্বামী রবিউল ইসলাম লাভলুর বাড়ীতে ওই নারী দুপুর থেকে রাত পর্যন্ত অবস্থান নেন।
ঘটনার সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মেয়েকে বুঝিয়ে তার পিত্রালয়ে যাওয়ার অনুরোধ করে ব্যর্থ হলে এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে।
অনশনরত নারী রুমকী মনি ফতুল্লার দক্ষিন শিয়াচর ইয়াদ আলী মসজিদ এলাকার ফজর আলী মীরের মেয়ে।
রুমকী মনি জানায়, প্রেমের সম্পর্কের কারনে সে তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর ফতুল্লার দাপা নুর মসজিদ এলাকার আব্দুল খায়েরের পুত্র রবিউল আলম লাভলুর সাথে ইসলামীক শরিয়ত মোতাবেক কাজীর মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর তারা ফতুল্লার ভুইঘর এলাকায় ভাড়ায় বেশ কিছুদিন বসবাস করে। বিয়ের চার মাস পর তার স্বামী তাকে না বলে ভাড়া বাসায় তাকে ফেলে রেখে চলে আসে। পরবর্তীতে সে তার স্বামীর বাসায় এলে তার শ্বশুড়বাড়ীর লোকজন তার সাথে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। এনিয়ে গত দুই বছরে থানা পুলিশ, সামাজিক বিচার-শালিসী হলেও তারা তাকে বাসায় তুলছেনা। এক পর্যায়ে সে তার স্বামী ও শ্বশুড়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। পুলিশ তাদেরকেও আটক করে জেল হাজতে প্রেরন করে। তাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা বললে সে আদালতে দাড়িয়ে তার স্বামী ও শ্বশুড়কে জামিনে বের করে নিয়ে আসে। কারাগার থেকে বেরিয়ে এসে তারা তাকে মেনে নেয়া তো দুরের কথা উল্টো মিথ্যে মামলা দিয়ে ফাসানোর হুমকী প্রদান করে। আর তাই কোন উপায়ন্তর না পেয়ে স্ত্রীর অধিকার আদায়ে স্বামীর বাড়ীতে অবস্থান করেছেন এবং তা মিমাংসা না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করবেন বলে তিনি জানান।