সোনারগাঁয়ে করোনায় একদিনে ৩ জনের মৃত্যু

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। যা উপজেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া উপজেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১১ জন।
মারা যাওয়া তিনজনের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে দুইজন মোগরাপাড়া ও একজন কাঁচপুরের বাসিন্দা।
এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ১০১ জন। এপর্যন্ত উপজেলায় সুস্থ হয়েছেন ৮৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের।











