লকডাউনের দ্বিতীয় দিনে বেড়েছে যান চলাচল ও লোকসমাগম

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে বেড়েছে যানবাহন চলাচল সাথে লোকসমাগম।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) নারায়ণগঞ্জ চাষাঢ়া ঘুরে দেখা যায় সড়কে যানবাহনের বেশ চাপ রয়েছে। এবং জনগণের ভীড় লক্ষ করা গেছে।
সকালে চাষাঢ়া প্রবেশ এবং বের হওয়ার উভয় পয়েন্টে গাড়ির দীর্ঘ সারি চোখে পড়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের বাইরে বের হওয়ার কারণ কঠোরভাবে যাচাই-বাছাই করতে দেখা যায়। তবে, কিছু ক্ষেত্রে নিছক ঘুরতে কিংবা শখের বশেও মানুষকে ঘরের বাইরে বের হতে দেখা গেছে।
তবে অনিয়মের বিষয়টি বেশি লক্ষ করা গেছে পাড়া-মহল্লায়। সেখানে অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে বের হলেও বিষয়টি তদারকি করতে দেখা যায়নি তেমন কাউকেই। ফতুল্লার এনায়েতনগরের মুসলিম নগর দেখা যায় দোকান মার্কেটগুলো সবই খোলা সেই সাথে লোকজনের সমাগম । এমনকি মসজিদগুলোতে তারবির নামাজে মুসুল্লিদের ভীড়, নেই কোন মাস্কের ব্যবহার। এতে করে অনেকের মনে প্রশ্ন সরকার লগডাউন দিলেও পারামহাল্লাগুলোতে মানা হচ্ছে না তা।

অন্যদিকে, গার্মেন্টসগুলো খোলা রাখার কারনে শ্রমিকদের মধ্যে করোনার সংক্রামন বাড়তে পারে । এলাকার স্থানীয় বাসিন্দারা এই জন্য আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের ভাষ্য মতে বাড়ির ভারাটিয়া যদি এভাবে ভীড় ঠেলে বাড়িতে আসে তাহলে আমরা লগডাউনে ঘরে থাকলেও নিরাপদ নই।
করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ এপ্রিল (বুধবার) থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এ সময় জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা বলা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলছে শিল্প কলকারখানা। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে।











