বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর আঞ্চলিক শাখার কমিটি গঠন

বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর আঞ্চলিক শাখার কমিটি গঠন

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: মোহাম্মদ মুজাহিদ সরকার জনিকে সভাপতি ও ইমরান হাসানকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর আঞ্চলিক শাখার ৪১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

গত ৩রা মার্চ বাংলাদেশ মানবাধিকার কমিশনের সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার এ কমিটির অনুমোদন দেন। গত শনিবার ১০মার্চ মানবাধিকার কমিশন বন্দর আঞ্চলিক শাখার নেতৃবৃন্দের কাছে ডাকযোগে এ নবগঠিত কমিটির অনুমোদন পত্র প্রেরণ করা হয়।

অনুমোদন পত্রে উল্লেখ করা হয়,কোভিট-১৯ করোনা ভাইরাজ জনিত মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াঁনোর লক্ষ ও মানবাধিকার লঙ্খন জনিত যে কোন কর্মকান্ড প্রতিরোধে প্রতিবাদী ভূমিকা পালন করার প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক বন্দর আঞ্চলিক শাখার কমিটি অনুমোদন দেয়া হইল।

কমিটির অন্য সদস্যরা হলেন – নির্বাহী সভাপতি বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালুকে, সহ-সভাপতি ফজলুর রহমানআব্দুল খালেক, মুকলেছুর রহমান সুমন, দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক রাকিবুল হাসান, ইউনুছ গাজী, সাইদুর রহমান, মোঃ আরমান, ছানিয়াৎ, ফারুক আহমেদ মাসুম, আসিফ আহমেদ, অর্থ সম্পাদক মেহেদী হাসান, সাইফুল ইসলাম নাদিম, তপন ভূইয়া, তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল, সুলতান মাহমুদ, ওবায়দুর রহমান সুমিত, মতিন প্রধান, পনির, আইন বিষয়ক সম্পাদক মমিন, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. সখিনা মমি, সহ মহিলা বিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা, সমাজ কল্যাণ সম্পাদক শাহরিয়ার রহমান শান্ত, আন্তর্জাতিক সম্পাদক কোরাইশ, দপ্তর সম্পাদক জাবেদ হোসেন, প্রচার সম্পাদক রিজন ভূইয়া, সহ প্রচার সম্পাদক শাহজাদা আলম রতন, সাংস্কৃতিক সম্পাদক নাদিম আহমেদ, সদস্য সাউদ প্রমুখ।