না’গঞ্জে মামুনুল হক কান্ডে ১৬ টি মামলায় আটক প্রায় ৬০-৬৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪কম: হেফাজতের হরতাল ও সোনারগায়েঁ মামুনুল হক রিসোর্ট কান্ডে তিন থানায় মোট ১৬ টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় গতকাল বরিবার পর্যন্ত প্রায় ৬০-৬৫ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
গতকাল রবিবার বিকালে মুঠোফোনে তিনি জানান, ২৮ শে মার্চ হেফাজতের হরতালের নারায়ণগঞ্জ কাঁচপুর ও সাইনবোর্ডে ব্যাপক নাশকতা করে হেফাজক কর্মীরা।
এছাড়া গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট নারীসহ অবরুদ্ধের ঘটনায় পর সহিংসতায় সোনারাগাঁয়ে ব্যাপক ভাংচুর চালায় হেফাজত কর্মীরা। এ দুটি ঘটনায় সোনারগাঁও থানায় ৮ টি , সিদ্ধিরগঞ্জে ৭ টি ও রূপগঞ্জে ১ টি মোট ১৬ টি মামলা হয়েছে। এসব ঘটনায় রবিবার বিকাল পর্যন্ত মোট ৫৩ জনকে আটক করা হয়েছে। রাত পর্যন্ত আরো প্রায় ১০ থেকে ১২ জনকে আটক দেখানো হবে। এসব মামলায় বাদী হয়েছে পুলিশ, র্যাব, সাংবাদিক, ছাত্রলীগ, যুবলীগ, পরিবহন মালিকরা বা
তিনি আটকের বিষয়ে জাানান, হরতালে নাশকতা ও ভাংচুরের আসামীদের ফেসবুকের পোস্ট, ভিডিও ফুটেজ ছাড়াও তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এসব মামলায় অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের মধ্যে বিএনপি, জামায়াত, হেফাজতের নেতা-কর্মীরা রয়েছেন ব।
উল্লেখ্য গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যানবাহনে ভাঙচুর, সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে। এছাড়া গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ওই রিসোর্ট ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে ফেসবুক লাইভে এসে নির্যাতনের মুখে মামুনুল হকের কাছে ক্ষমা চাওয়াতে বাধ্য করার ঘটনাও ঘটে। ১৬ মামলায় বেশ কয়েকটিতে মামুনুল হককে প্রধান আসামি করে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, হেফাজতের আরও কয়েকশ’ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অন্তত ১৫০০ জনকে জনকে অজ্ঞাত আসামি করা হয়।











