না’গঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে দুস্থ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগি সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আড়াইহাজারে দুস্থ্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
৩ এপ্রিল শনিবার বিকাল ৪ ঘটিকায় আড়াইহাজার(চৌধুরীপাড়া) শ্রীশ্রী কালি মন্দিরে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ যুব ঐক্য পরিষেদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আড়াইহাজার উপজেলার সভাপতি ও আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে। অনুষ্ঠানে প্রথান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টাণ ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক শ্রী প্রদীপ দাস। আলোচক ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শ্রী লিটন পাল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ আড়াইহাজার উপজেলার সভাপতি শ্রী সুকান্ত ভৌমিক অটল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শ্রী ভজন চন্দ্র দাস, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এডভোকেট অঞ্জন দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফতুল্লা থানার সভাপতি রঞ্জিত মন্ডল, সদর থানার সভাপতি মন্ডলীর সদস্য প্রদীপ দাস, আড়াইহাজার উপজেলার সভাপতি মন্ডলীর সদস্য শ্রী তাপস কুমার কর্মকার, অনিতা চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী দুলাল রায়, যুগ্ম সম্পাদক শ্রী খোকন মিত্র, কোষাধ্যক্ষ শ্রী শীতল ভৌমিক, কালি মন্দির কমিটির উপদেষ্টা শ্রী নিত্যানন্দ সেন, সাধারণ সম্পাদক শ্রী জয়রাম বিশ্বাস, যুব ঐক্য পরিষদ রূপগঞ্জ থানার সভাপতি বাবুল শীল, আড়াইহাজার কৈয়াবিল মহাশ্মশানের সাধারণ সম্পাদক শ্রী সাধন বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারায়ণগঞ্জ জেলার ৭টি উপজেলার ঝড়ে যাওয়া দুস্থ অসহায় মেধাবী শিক্ষার্থীদের খুজে খুজে বের করে তাদেরকে আর্থিক সহযোগিতা করে সুশিক্ষা ও মেধা বিকাশে যে উদ্যোগ যুব ঐক্য পরিষদ নিয়েছে তা আমাদের সমাজে অনুপ্রেরণা হয়ে থাকবে। বৈশ্যিক মহামারী করোনার মধ্যে নারায়ণগঞ্জ যুব ঐক্য পরিষদের নেতৃত্বে জেলার ৭ টি থানার নেতৃবৃন্দ সাধারণ মানুষের জন্য আর্থিক, খাদ্য ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারীদের সৎকারে যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা সমাজে স্মরনীয় হয়ে থাকবে।











