বক্তাবলীতে তার চুরির দায়ে সায়েম সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বক্তাবলীতে জয়বাংলা নেটওয়ার্কের ইন্টারনেটের তার চুরির দায়ে সায়েম ও আফজালের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) জয়বাংলা নেটওয়ার্কের মালিক তুষার তাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত আসামীরা হলো রাধানগরের মোঃ সায়েম পিতা: আবুল হোসেন, কালীনগরের মোঃ আফজাল পিতা: মৃত শামছুদ্দিন, জুবায়ের পিতা: হাবিবুর রহমান হাবি, জাহিদুল পিতা: জয়নাল, জুনায়েদ পিতা: মৃত নূর মোহাম্মদ, সাইদুর পিতা: আলী আকবর।
অভিযোগে তুষার জানান, ২৫মার্চ রাত ১:৩০ মিনিটে প্রসন্ননগর থেকে কালীনগর কবরস্থান পর্যন্ত ৩০৩০ মিটার তার (যার আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা প্রায়) চুরি করিয়া নিয়া গেছে। এর আগেও ৩বার একইভাবে তার চুরি করে নিয়ে যায় এই চোর চক্রটি। এরপর ঐ এলাকার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করিলে তারা বিচারের আশ্বাস প্রদান করেন। তারা বিচার করতে ব্যার্থ হলে আসামীরা আমাকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি প্রদান করে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই ফরহাদ হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি । ঘটানা তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।











