আলীরটেকবাসীর দাবী সুষ্ঠ নির্বাচন, আশ্বাস দিলেন শামীম ওসমান

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: আলীরটেক বাসীর প্রত্যাশা পুরনের আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান। ওলামা পরিষদের মাহফিলের মধ্যে মাঠে উপস্থিত জনগণ শামীম ওসমানের কাছে সুষ্ঠ নির্বাচনের দাবী জানালে শামীম ওসমান তাদের আশ্বস্থ করেন।
শনিবার (২০মার্চ) রাত আটটায় সদর থানার আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর মাঠে ওলামা পরিষদের মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এই আশ্বাস দেন তিনি।
শামীম ওসমান যখন বক্তব্য দেওয়া শুরু করেন তার কিছুক্ষণ পর মাঠ থেকে এলাকার জনগণ তার কাছে সুষ্ঠ নির্বাচনের দাবি জানান। তারা শামীম ওসমানকে বলেন, আমরা আপনার একটাই দাবী রাখছি আমাদের এলাকায় যাতে সুষ্ঠ নির্বাচন হয় এবং আমাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করতে পারি সে জন্য আপনার সহযোগীতা কামনা করি। তখন শামীম ওসমান বলেন, আপনি চাইছেন কি? আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব । অবশ্যই আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন ইনশাআল্লাহ। এসময় মাঠে উপস্থিত জনতা তাকে ধন্যবাদ জানান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীকে কঠোর হুশিয়ারী দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, আল্লাহর ঘর জমিতে আমার বুকের উপর দিয়ে গিয়ে হাত দিতে হবে। মন্দিরে গিয়ে সিদুর লাগিয়ে পুজা করে মসজিদ মাদ্রাসা ভাঙ্গার চিন্তা মাথা থেকে সরিয়ে নিতে হবে ।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমি এ সমাবেশে আসতে চাইনি। কিন্তু আমাকে কিছু বলতে হবে। চাষাঢ়ায় বাগে জান্নাতের মসজিদ, মন্ডলপাড়ার মসজিদের জায়গা দখল হয়ে যাচ্ছে। এসব নিয়ে বলতে চাই না। কিন্তু হায়াৎ কতদিন জানি না। তাই এসব নিয়ে বলতে হয়। নতুবা আমি আমার আল্লাহর কাছে ঠেকা থাকবো। আমি অচিরেই এর জবাব দিব। ডকুমেন্ট নিয়ে জবাব দিব। নারায়ণগঞ্জবাসীর কাছে বিচার দিয়ে জবাব দিব।
আমি মনে করি নারায়ণগঞ্জের মানুষ এখনো আমাকে মানুষ ভালোবাসে। যখন ২০০৬ সালের ডিসেম্বরে দেশে আসলাম সেদিন একদিনের নোটিশে লাখ লাখ মানুষ আসলো। আমার বাড়িতে গ্রেপ্তার ঠেকাতে টানা ১৫দিন হাজার হাজার মানুষ বাড়ি পাহারা দিল। সুতরাং মানুষের কাছেই আমি বলবো। এ মাসের পর আমি মাঠে নামবো। আমার জন্য শুধু দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ওলামা পরিষদ নেতা ফেরদাউসুর রহমান, হারুন অর রশিদ, বক্তাবলীর চেয়ারম্যান শওকত আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের সবেক চেয়ারম্যান জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, জসিমউদ্দিন সহ প্রমুখ ।











