সেবা করাই আমাদের উদ্দেশ্য - আইভী

সেবা করাই আমাদের উদ্দেশ্য – আইভী

 স্টাফ রির্পোটার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মহতী উগ্যোদ। পুলিশ সাধারণ মানুষের বন্ধু হোক। মানুষ ভয় না পেয়ে সেবা নিতে আসুক আমরা এটাই চাই।

রবিবার (২১ মার্চ) বিকালে নগরীর চাষাড়ায় ‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে মাস্ক পরিধান সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভী আরও বলেন, করোনা কালিন সময়ের প্রথম দিকে কি ভয়াবহ অবস্থা ছিলো, পুরো শহর নিরবতা স্তদ্ভ হয়েছিলো। বাঙ্গালী জাতী বিপদের সময় একত্রিত হয়ে দূর্যোগ মোকাবেলা করতে পারে কোভিট কালিন সময় তার প্রমান। করোনা আরো ভয়াবহ রুপ ধারন করছে। সুতরাং আমাদের মাস্ক পরিধান করতে হবে। মাস্ক শুধু করোনাই নয়, অন্যান্য রোগ থেকেও সুরুক্ষিত রাখে। তিনি আরও বলেন, রাজনীতি যার যার স্থানে, সেবা করাই আমাদের উদ্দেশ্য। মনে রাখতে হবে, জনগনের ট্যাক্সের টাকাই আমাদের বেতন হয়।

পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, সচেতনতাই আমাদের জরুরী। নগরবাসী সচেতন হবে। করোনা একটি আতঙ্ক ছিলো কিন্তু বর্তমানে সচেতনতাই এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম রেজা, সিভিল সার্জন ডা. ইমতিয়াজ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাংবাদিক ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, ফোকাল পার্সন ডা. মো. জাহিদুল ইসলাম প্রমুখ।