টাঙ্গাইলে মাস্ক পড়া নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান

টাঙ্গাইলে মাস্ক পড়া নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নাছির উদ্দিন আবির, প্রেসবাংলা২৪.কম: সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় উৎকন্ঠায় চিকিৎসা গবেষকরা। মানুষের সচেতনতাও যেন দিনদিন কমেই চলেছে। এমতাবস্থায় মাস্ক পড়া সহ যাবতীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে কঠোর অবস্থানে টাঙ্গাইলের ভ্রাম্যমান আদালত।
শুক্রবার(১৯ মার্চ) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: খায়রুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পড়ার অপরাধে ৭ ব্যক্তিকে জরিমানার আওতায় অর্থদণ্ড আরোপ করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম জানান, জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা মাঠে নেমেছি। সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলায়ও জেলা ম্যাজিস্ট্রেট্রের নির্দেশে জনসাধারণের মাঝে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো জানান, আমাদের উদ্যেশ্য জরিমানা করা নয় বরং জনসাধারণকে সচেতন করা। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরের বাইরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।