বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বিশাল র্যালি নিয়ে রাজপথ কাঁপালেন মাসুদ ভূঁইয়া

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আওয়ামীলীগ নেতা মাসুদ ভুইয়ার নেতৃত্বে একটি বিশাল র্যালি নিয়ে ফতুল্লার পঞ্চবটিস্থ আওয়ামীলীগ অফিসে যোগদান করেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর আবারো রাজপথে নেমে রাজপথ কাঁপালেন আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারী সাবেক এই ছাত্রলীগ নেতা।
বুধবার(১৭মার্চ) বিকাল ৪টায় পঞ্চবটি ডালডা গেটের সামনে থেকে র্যালি নিয়ে আওয়ামীলীগ অফিসে যোগদান করেন নেতাকর্মীরা।
এসময় মাসুদ ভূইয়া বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বাঙ্গালীর অবিসংবাদিত নেতার প্রতি রইল গভীর শ্রদ্ধা। যার জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। এই মহান নেতার আজ শতবর্ষ পালন হচ্ছে। জন্মদিনে আমি তার মাগফেরাত কামনা করছি এবং সেই সাথে বঙ্গবন্ধু কন্যা মানবতার মা উন্নয়ণের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ নেক হায়াত কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রতন, মুসলিমনগর পঞ্চায়েত প্রধান ফজলুল হক সরকার, নয়াবাজার পঞ্চায়েত প্রধান শফিকুল ইসলাম ।
এছাড়াও উপস্থিত ছিলেন রুহুল আমিন বাবু, শাহ আলম খোরশেদ, কিরন, শহিদ, জুয়েল, হারুন, জনি, আবুবকর, সিয়াম ভূইয়া, মোঃ শাহাদাত হৃদয়, আবু সাঈদ রতন, মোক্তার হোসেন, পবন, তুষার, প্রান্ত, নেয়ামত, অভিষেক, অন্তু, মোঃ তারেক আজিজ, কুন্তি, ইমরান, শাহ আলম, আলমগীর, শহীদুল ইসলাম প্রমূখ।











