নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তপোধ্বনী এবং জেলা প্রশাসন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও পবিত্র কোরআন তোলাওয়াতের মাধ্যমে শুরু হয় দিবসটি।
জন্মবার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতে শ্রদ্ধা নিবেদন, এক’শ ক্ষুদে মুজিব সাজে শিশু এবং এক’শ শিশুশিল্পী, এক’শ বীর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহণে জাতীয় সংগীত পরিবেশন, শত পাউন্ডের কেক কাটা, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা, বীর মুক্তিযোদ্ধাসহ ১০০ জনের মধ্যে স্মার্ট আর্মস লাইসেন্স বিতরণ, শিশুদের অংশ গ্রহণে রচনা, চিত্রাঙ্কন, বিতর্ক, গান,কবিতা আবৃত্তি, শিক্ষা, সংস্কৃতি, দেয়াল পত্রিকা, স্মরণীকা, কুইজ, ১০০ জন পথশিশুর মাঝে উন্নত মানের খাবার ও নতুন পোষাক বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
জানা যায়, হাসপাতাল, জেলা কারাগার ও শিশু পরিবারের মাঝে উন্নত খাবার বিতরণ, শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক’শ কোরআনে হাফেজ দ্বারা কোরআন খতম করা, জাতির পিতাসহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত এ সকালে কেক কাটা ও অালোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, মুজিববর্ষ উপলক্ষে পাঁচটি উপজেলায় ডিজিটাল বঙ্গবন্ধু কর্নার স্থাপন করাসহ জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ দুইশতটির বেশি কর্মসূচি হাতে নিয়েছে।











