সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নিউ টাউন এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে নিউ টাউন এলাকা থেকে তাদের গ্রেফতার করলে
এ ঘটনায় (৯মার্চ) মঙ্গলবার দুপুরে  পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউ টাউন এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে সামসুল হুদা ওরফে সেলিম, মো. ইয়ানবী ও শাহিন নামের তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে মহাসড়কের ডাকাত চক্র যাত্রীবাহি যানবাহনসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কে বিভিন্ন যানবাহনের ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছোরা, লোহার রড, টর্চ লাইট ও হাতুরি উদ্ধার করা হয়েছে।