না’গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জীবনের মায়ের ইন্তেকাল

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও জাতীয় ইংরেজি দৈনিক নিউ এইজ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবনের মা হাজি রহিমা বেগম (৭৪) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……………. রাজিউন)।
বৃহস্পতিবার ৪ মার্চ রাত সোয়া ৯টায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ঢাকার বারডেমে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দুই ছেলে, নাতি নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ গুণাগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের মায়ের মৃত্যুতে প্রেসবাংলা পরিবার গভীরভাবে শোকাহত।











