রাজারহাট উপজেলায় ‘সংকল্প সামাজিক সংগঠন’র শুভ উদ্বোধন

মিজানুর রহমান, প্রেসবাংলা২৪.কম: “চলবো মোরা একসাথে – জয় করবো মানবতাকে”এই শ্লোগানকে সামনে রেখে তরুনদের নিয়ে গত শনিবার(৬ই ফেব্রুয়ারি,২০২১) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় সংকল্প সামাজিক সংগঠন টি গঠিত হয়।সংকল্প সামজিক সংগঠনটি রাজারহাটের তরুনদের সমন্বয়ে গঠিত এমন একটি সংগঠন যা অসহায় দুস্থ মানুষের পাশে দাড়ানো, সার্বিক সামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত একটি সংগঠন । সংগঠনের সাথে সংশ্লিষ্টরা কাধে কাধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই এর মূল লক্ষ্য । সংকল্প একটি সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন।
সংকল্প সামাজিক সংগঠন (S.K.S.S) এর সেবাসমূহঃ
১) গরীবদের মাঝে শীতবস্ত্র প্রদান করা
২) সেচ্ছায় রক্ত দান ও সামাজিক এবং শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা করা।
৩) এলাকাবাসির মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টি করা।
৪) এলাকার গরীব, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা চালিয়ে যেতে সহায়তা বা উদ্ভুদ্ব করা।
৫) “ঈদ উৎসব” ঈদের আগের দিন অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা।
৬) সমাজের সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।
৭)এলাকার গরীব শিশু-কিশোরদের ও ছাত্র ছাত্রীদের মেধাবী করে গড়ে তোলার জন্য গণশিক্ষা কেন্দ্র/পাঠাগার প্রতিষ্ঠা করা এবং দরিদ্র শিশুদের খেলাধুলার পাশাপাশি সু-স্বাস্থ্য নিশ্চিত কল্পে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা এবং বাল্যবিবাহ/যৌতুক প্রথা রোধে সভা-সেমিনার ও গনসচেতনতা সৃষ্টি করা।
৮) এলাকার মাদকাসক্ত,জুয়াড়ি,বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে কাজ করা
৯) দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো।
সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, এটি একটি সম্পূর্ণ তরুনদের নেতৃত্বে গঠিত একটি সংগঠন। এই সংগঠনে কেউ যেনো বহিরাগত ভাবে প্রবেশ না করে সেদিকে লক্ষ্য রাখতে তিনি তার কমিটির সদস্যদের নজর দিতে বলেছেন। এছাড়া যেন কোন পরিস্থিতিতে সংগঠনের সব সদস্যরা মিলে যে কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারবে।
উল্লেখ্য, সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি পদে রয়েছেন মোঃ মিজানুর রহমান । সহ-সভাপতি মোঃ মূর্শিদুল খায়ের মুয়িদ , সাধারণ সম্পাদক মেহেদী হাসান জিম, সহ-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এবং রাসেল ইসলাম ।সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক খান লিয়ন এবং শুভ্র সরকার, প্রচার সম্পাদক হাসান মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজার রহমান মাহফুজ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন, মিডিয়া বিষয়ে সম্পাদক মামুন কোষাধক্ষ্য মাহফুজ হাসান মুন্না, সহ-কোষাধ্যক্ষ অহেদুল, ত্রাণ বিষয়ে সম্পাদক সামিউল ইসলাম সজীব











