প্রয়াত যুবলীগ নেতা শাহিনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল বলেছেন, প্রয়াত যুবলীগ নেতা শাহিন আলম ওয়ার্ডের সভাপতি হলেও সে দলের জন্য এবং মানুষের জন্য সব সময় ভাল কাজ করেছেন। শাহিন একজন কর্মী বান্ধব লোক ছিলেন। সে দলের কর্মকান্ডে অগ্রনী ভূমিকা পালন করতো। তাকে তাকে তেমন কিছু বলতে হতো না। স্থানীয় যুবলীগকে সু-সংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন। সেই শাহিন আজকে আমাদের মাঝে নাই। তার অভাবটা তার সহযোদ্ধারা অনুভব করছে। শাহিনকে আমরা কাছে পাবো না কিন্তু শাহিনের ভাল কাজ গুলো অনুস্মরণ করে তার সাথে থাকা লোকজন যেন দলের জন্য কাজ করে তাদের প্রতি আহবান করছি।
সোমবার (১ লা মার্চ) বিকেলে উত্তর কাশিপুর একটি মাঠে কাশিপুর ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিন আলমের প্রথম মৃত্যুবাষিকীতে শাহিনের স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাইফউল্লাহ বাদল আরো বলেন, মার্চ মাসের প্রথম দিনে শাহিন আলমের স্মরণ সভায় অনুষ্ঠানে সকলের দৃষ্টি আকর্শন করছি, মার্চ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে স্মরণ করতে স্বাধীনতার মাসে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীরা যেন অনুষ্ঠান করেন সেটার জন্য সকলের প্রতি আহবান করেন তিনি।
অনুষ্ঠানে বক্তাদের পেক্ষিতে তিনি মরহুম শাহিন আলমের আত্মার মাগফিরাত কামনায় বলেন, শাহিন আলমের নামে রাস্তা করার কথা বলা হয়েছে, আমি চেষ্টা করবো একটি রাস্তা করে শাহিনের নামে নামকরন করার।

কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সস্পাদক শামীম আহম্মেদর সভাপতিত্বে স্মরন সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি, থানা আওয়ামীলীগের সহপ্রচার সস্পাদক রেহান শরীফ বিন্দু, থানা আওয়ামীলীগের সদস্য দুলাল হোসেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সস্পাদক এমএ সাত্তার, কাশিপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সস্পাদক আবুল কালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোক্তার হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক খোকা, থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়তউল্লাহ বাবু, থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন প্রমুখ।
স্মরন সভায় কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবির ও সোলায়মান ইমরানের পরিচালনা আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জহিরুল ইসলাম দেওয়ান, শরীফুল দেওয়ান, ছাত্র লীগ নেতা মাজেদুর রহমান নাসির, তানভীর, সিহাব, ইমতিয়াজ প্রমুখ।











