শামীম ওসমান না’গঞ্জকে কলঙ্কমুক্ত করেছেন: হেলাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আজকে নারায়ণগঞ্জে যোগ্য নেতৃত্ব দিচ্ছেন শামীম ওসমান,। তিনি আজ দেশে ইতিহাস তৈরী করেছে। আমাদের নেতা এই নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করেছেন পতিতালয় উচ্ছেদ করে এবং তাদের পূর্ণবাসন করেছে। আওয়ামীলীগ সরকার নারায়ণগঞ্জকে একটি উন্নত জেলা হিসেবে তৈরী করেছে। আওয়ামী লীগ নারায়ণগঞ্জের দীর্ঘদিনের সমস্যা ডিএনডি খাল, সেই ডিএসডি বাধের প্রজেক্ট করেছন। বঙ্গবন্ধুকে যেমন চিরতরে মুছে ফেলা যাবে না, তেমনি নারায়নগঞ্জের তোলারাম কলেজ, শামসুজ্জোহাকে, বাইতুল আমানকে চির তরে মুছে ফেলা যাবে না।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গনে একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একজন ত্যাগী নেতা ছিলেন শামসুজ্জোহা, আমার রাজনৈতিক জীবনের ২টি বছর তাকে পেয়েছিলাম আমি। আমার পাঠশালা ছিলো বাইতুল আমান, আর এই বাইতুল আমান পাঠশালা থেকে শামীম ওসমান, সেলিম ওসমান তৈরী হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের আহ্বায়ক এইচ এম রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিনিয়র সহসভাপতি চন্দনশীল, মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান,মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা হকার্সলীগের সভাপতি রহিম মুন্সি, ব্যাংক কর্মচারি ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির প্রমুখ।











