ভাষা দিবসে এবি ফ্রেন্ডস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

ভাষা দিবসে এবি ফ্রেন্ডস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সামাজিক সংগঠন এবি ফ্রেন্ডস এসোসিয়েশন বক্তাবলীর কানাইনগর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময়  এবি ফেন্ডস এসোসিয়েশন সাধারণ সম্পাদক আরশাফুদ্দীন নান্নু ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমনের নেতৃত্ব কানাই নগর ছোবহানীয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ।

রোববার ( ২১ ফেব্রুয়ারি) সকালে কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতা কর্মীরা ।
এসময় উপস্থিত ছিলেন কানাই নগর ছোবহানীয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোঃ হায়দার আলী, এবি ফেন্ডস এসোসিয়েশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মকবুল হোসেন শ্যামল,আক্তার হোসেন, সলিমুদ্দীন সলি,কামাল হোসেন, নিমাই,আমজাদ হোসেন, শাকিল, সাকিব, জোনায়েদ,আহমেদ মূসা,সিফাত, আল মামুন, নাঈম, মিহাদ, মিরাজ, হাফিজুল, আকাস, আরিফুল, নাদিম,মুক্তার হোসেন সহ প্রমূখ।