খেলাধুলার মাধ্যমে যুব সমাজ আলোরপথ দেখে: জাহাঙ্গীর হোসেন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর চরবয়রাগাদী (লালমিয়ারচর) আলোর দিশারী যুব উন্নয়ন সংসদ এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে ব্যডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (৩১ জানুয়ারী ) বাদ আসর চরবয়রাগাদী আনন্দ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আলোর দিশারী যুব উন্নয়ন সংসদ এর সভাপতি মোঃ সোহরাব ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হালিম মাদবর এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।
তিনিবক্তব্যে বলেন, খেলাধুলায় যুব সমাজের পাপাচার অনাচার থেকে দুরে রাখে। এধরণের অনুষ্ঠানে ভ্রাতৃত্ব বজায় থাকে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ আলোরপথ দেখে। খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দুরে রাখে। কাজেই বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে যাতে যুব সমাজ বিপথে না যায়।
অনুষ্ঠানে আররও উপস্থত ছিলেন,নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি মো. আলমগীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আবু তাহের তালুকদার,পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয় ও আলোকিত বক্তাবলীর সভাপতি মো. নাজির হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মো. রাসেল চৌধুরী , ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ মরিয়ম বেগম, পশ্চিম গড়কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সুলতান আহমেদ ভূঁইয়া, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জামাল হোসেন, ধলেশ্বরী তীরে যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মতিয়ার রহমান জজ মিয়া, নারায়ণগন্ঞ্জ জেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. মনির হোসেন, আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সহ সভাপতি আবু তাহের জাহাঙ্গীর, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. চাঁন মিয়া,৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. জাকির হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক গাজীউর রহমান মোল্লা, পশ্চিম চর গড়কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. শহীদ উল্লাহ। কাশীপুর তাঁতীলীগের সভাপতি আতিকূর রহমান, নারায়নগন্ঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য মো. ইয়াসিন, আলোকিত বক্তাবলীর সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম টিটু, এমদাদুল হক মিলন শেখ অভ্যর্থনায় রুহুল আমিন, মোর্শেদ আলম, নবী হোসেন, ইমান আলী ও সার্বিক সহযোগিতায় আলোর দিশারী যুব উন্নয়ন সংসদ। আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সায়মন গ্রুপকে পরাজিত করে চাচা ভাতিজা গ্রুপ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।











