সেলিম ওসমান বারের জন্য অনেক কিছু করেছেন: শামীম ওসমান

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম : আমাদের জুনিয়ররা আছে তারা যদি বলে কোন হাত দিয়া হাতটা ভাঙ্গবি একটু দেখি। এমন কিছু করবেন না যেটা আমাদের অতিত মনে করিয়ে দিবে। হীরা মহলে প্রসাব করেছেন, আমার ভাই সেলিম ওসমান যে বারের জন্য অনেক কিছু করেছেন, নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করতেছে সেখানে টাকা কামানোর জন্য মানুষ রাজনীতি করে। যে শুধুই একজন বিজনেসম্যান তার অফিসেও ভাঙ্গচুর করেছেন শুধু ভাঙ্গচুর না, ৩ কোটি টাকা লুটও করেছেন। একটা প্রাণী গরু যে দুধ দেয় সেই গরুর দুধের বান কেটেছেন একটা দুইটা না ৩শ’ গরুর বান কেটেছেন। রাজাহাসঁ গুলা অর্ধেক গলা কাঁটা হইছিলো, নিয়া যদি খাইয়াও ফেলতেন আফসোস ছিলো না। কিন্তু সেগুলো মেরে ফেলছেন। আজকে যারা এই প্যানেলে নির্বাচন করছেন তাদের পরিবারের অনেকেই জরিত ছিলো এই ঘটনরার সাথে। আপনারা এই ভাষায় এই ধরণের বক্তব্য দিয়ে কথা গুলো মনে করিয়ে দিয়েছেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে নগরীর বাধন কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহসীন-মাহাবুব প্যানেলের আয়োজিত এক পরিচিতি সভায় এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ এ কে এম শামীম ওসমান।
শামীম ওসমান আরো বলেন, খোকন সাহার কাছে শুনলাম, আমাদের বন্ধু মানুষ জাকির সাহেব নাকি হাত-পা ভাইঙ্গা দিবো। আসলে আপনাদের কপাল, যাই হোক ভাবলাম খোকন সাহা মিথ্যা কথা বলতে পারে, তাই জেসমিন কে জিজ্ঞাসা করলাম সে বললো আমার গাউন ছিরে ফেলছিলো, আমার গাউন গাছের সাথে ঝুলাইছিলো, চেম্বারে কোপাইছিলো এগুলা মিডিয়াতে আসছিলো। দেখেন আপনারা কি করবেন সেগুলো বলেন, কিংবা আমাদের কি ভুল হচ্ছে সেটা বলেন, বা উপদেশ দেন যে এই কাজটা এইভাবে না করে এভাবে করেন। আপনি তো আমাদের সিনিয়র, সবাইকে খোকন সাহা, বাদল ভাই ভাইবেন না।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক নারী সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, আইনজীবী সমিতির সভাপতি মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।











