না’গঞ্জে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযােগে ১জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযােগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার রাত ১১টায় ওই ছাত্রীর বাবা সজিব (২০) নামে একজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
এদিকে জালকুড়ি এলাকায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযােগে মােশাররফ হােসেন (৫১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রােববার সকাল ১০ টায় ভুক্তভােগীর বাবা অভিযােগ দায়ের করার পরপরই আসামিকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১ টায় নুডুলস রান্না করার কথা বলে চতুর্থ শ্রেণির ওই স্কুল ছাত্রীকে তার বান্ধবী উপজেলার জালকুড়িতে মােশাররফের ভাড়া বাসায় নিয়ে যায়। নুডুলস রান্না করার সময় মােশাররফ ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে রুম থেকে বের হয়ে নিজ বাসায় চলে যায়। নবম শ্রেণির ছাত্রীর বাবার করা মামলার এজাহার সূত্রে জানা যায়, এক মাস যাবত আসামি সজিব ভুক্তভােগী স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৮ জানুয়ারি দুপুর আড়াইটায়। সিদ্ধিরগঞ্জের বৌবাজার এলাকায় আসামি সজিব তার নিজ বাড়িতে কথা বলার জন্য ডেকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দুটি ঘটনার মধ্যে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।











