গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাষ্ট এর কম্বল বিতরণ 

গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাষ্ট এর কম্বল বিতরণ 

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাষ্ট এর উদ্যোগে অসহায়, গরীব ও দুস্থঃ ৫শত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩শে জানুয়ারী) বিকেলে নগরীর চাষাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।
তিনি বলেন, আমি গর্ব করে বলতে পারি আমাদের এই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী পরিবার নারায়ণগঞ্জের মানুষের যখন যে সাহায্যের প্রয়োজন হয়েছে বা বিপদগ্রস্ত হয়েছে এই পরিবারগুলো সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। সেজন্য তাদেরকে আজ পর্যন্ত কেউ উখ্যাত বা উচ্ছেদ করতে পারেনি মানুষের মন থেকে। তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান, আপনাদের সাথে আমাদের এই সম্পৃক্ততা।
সালমা ওসমান লিপি আরো বলেন, আপনারা দোয়া করবেন এদের জন্য। আপনারা দোয়া করবেন যার নামে এই গোলাম সারোয়ার কল্যাণ ট্রাষ্ট। আজ যারা আপনাদের মাঝে এসেছে এই কম্বল বিতরণ করতে তাদের জন্যও দোয়া করবেন। আল্লাহর সহায়তা ছিলো বলেই তারা মানুষের জন্য এগিয়ে এসেছে।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ আহমেদ সাঈদ ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।