ত্বকী হত্যা মামলার আসামী জ্যাকি গ্রেফতার!

ত্বকী হত্যা মামলার আসামী জ্যাকি গ্রেফতার!

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামী তায়েবউদ্দিন জ্যাকিকে বিদ্যুতের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে শহরের ডিআইটি এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য ২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নারায়ণগঞ্জ শহরের বাসার সামনে থেকে নিখোঁজ হয়। ওই দিন ত্বকীর বাবা রফিউর রাব্বি এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৮ মার্চ সকালে ত্বকীদের বাসার অদূরে শীতলক্ষ্যা নদীর শাখা চারারগােপ এলাকার খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত অভিযােগে ব্ল্যাব ইউসুফ হােসেন ওরফে লিটন, সুলতান শওকত ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকিকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে সুলতান শওকত আদালতে ১৬৪ ধারায় স্বীকারােক্তিমূলক জবানবন্দি দেন। প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযােগ তােলেন ত্বকীর বাবা। পরে হাইকোর্টের নির্দেশে র্যাব মামলার তদন্ত শুরু করে। মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘােষ জানান, এই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁরা হলেন সালেহ রহমান সীমান্ত, ইউসুফ হােসেন, সুলতান শওকত ভ্রমর ও তায়েব উদ্দিন জ্যাকি। বর্তমানে এই চারজনের সবাই জামিনে রয়েছেন। সুলতান শওকত ভ্রমর জামিনে বের হয়ে ওই দিনই বিদেশে পালিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরােয়ানা রয়েছে।