সাবেক জেলা ছাত্রলীগ নেতা শিশিরের মায়ের ইন্তেকাল

সাবেক জেলা ছাত্রলীগ নেতা শিশিরের মায়ের ইন্তেকাল

 

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফতুল্লা থানা বক্তাবলীর কৃতি সন্তান, সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরের অন্যতম সদস্য মাশফিকূর রহমান শিশিরের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

 

রবিবার ( ১৭ জানুয়ারী ) নারয়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার বক্তাবলী পশ্চিম রামনগরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে সকাল ৮.৩০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৬ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

রবিবার (১৭ জানুয়ারী ) বাদ যোহর নিহতের গ্রামের বাড়ি রামনগর ঈদগাহ্ মাঠে নামাজের যানাজা সম্পন্ন হয়। পরে রামনগর পশ্চিম পাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ধলেশ্বরীর তীরের সংগঠন এর পক্ষ থেকে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি নূরুজ্জামান জিকু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান এই সমবেদনা জানান।

 

মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোট ছেলে মাশফিকূর রহমান শিশির।