আলীরটেকে চেয়ারম্যান প্রার্থী সায়েম আহম্মেদের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক চেয়ারম্যান প্রার্থী সায়েম আহম্মেদ পুরান গোগনগর এলাকায় মাস্ক বিতরন ও বিভিন্ন বাড়ী বাড়ী গিয়ে মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে পুরানগোগনগর এলাকায় মাস্ক বিতরণ ও গণসংযোগ করা হয়।
এসময় চেয়ারম্যান প্রার্থী সায়েম আহম্মেদ এলাকার মানুষের সাথে কুশল বিনিময় ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, গোপচর, কুড়েরপার, আলীরটেক, গঞ্জকুমারিয়া, ক্রোকেরচর বাসি ন্যায্য সুযোগ সুবিধা, সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত। একই সাথে গত নির্বাচনে এক শ্রেনীর কুচক্রী মহল মানুষের ভোটের অধিকার কেরে নিয়েছে। আমি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই।
তিনি আরো বলেন, আলীরটেকের মানুষ যুগ যুগ ধরে সামাজিক ভাবে ন্যায় বিচার পাচ্ছে না। আমরা এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এই এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই। এই এলাকার মানুষ ভোট দিতে চায়।
এসময় তার পাশে আলীরটেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মালেক বলেন, আমরা এই এলাকায় নির্বাচন চাই। ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চাই। বর্তমান চেয়ারম্যান ভোটের মাধ্যমে নির্বাচিত না হওয়ায় আমরা তার কাছে অবহেলিত। তাই আমরা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাইা।
এই সময় উপস্থিত ছিলেন, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, আলীরটেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জয়নাল আবেদিন জনু, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.আঃ মালেক, ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহান উল্লাহ, শহর আলী মেম্বার, বীরমুক্তিযোদ্বা নুরুলইসলাম, আলোকিত বক্তাবলীর সভাপতি নাজির হোসেন, মো.রুহুল আমিন মেম্বার, আওয়ামীলীগ নেতা মো.দেলোয়ার হোসেন, মো.হাকিম , বেলাত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সালাউদ্দিন , সুজা মাতব্বর, মোহাম্মদ আলী মাতব্বর, কামাল মাতব্বর, মো.নুরুউদ্দিন , সমাজ সেবক নাজির মাতব্বর, শুক্কুর মেম্বার, জাকির হোসেন, সমাজ সেবক মো. মনির হোসেন, সমাজ সেবক মো. আশা, মো.জসিম, হাজী হাবিব উল্লাহ, মো.শাহালম তালুদার, মো.দিল মোহাম্মদ, মো. মহিউদ্দিন মহি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।











