সাইফউল্লাহ বাদলকে ফুলের শুভেচ্ছা জানালেন গিয়াস উদ্দিন

স্টাফ রিপোটার, প্রেসবাংলাঃ ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে আলহাজ্ব গিয়াস উদ্দিন সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় গিয়াস উদ্দিন সাইফউল্লাহ বাদলকে বুকে জড়িয়ে ধরেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) দুপুরে এম সাইফউল্লাহ বাদলের কাশিপুর খিলমার্কেটস্থ বাসভবনে গিয়ে গিয়াস উদ্দিনের নেতৃত্বে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এদিকে ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি হিসাবে নিবর্বাচিত হন আলহাজ্ব গিয়াস উদ্দিন। এ পদে নির্বাচিত হওয়া সুবাধে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নিয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব খোরশেদ আলম, আব্দুর রশিদ খালাসী, হাজী জব্বার মিয়া, আজিজুল খা, আওলাদ মাদবর, মাহফুজ, আলীনুর প্রমুখ।