ফতুল্লা থানা আ’লীগের নবনির্বাচিত কমিটিকে তাঁতীলীগের শুভেচ্ছা

ফতুল্লা থানা আ’লীগের নবনির্বাচিত কমিটিকে জেলা তাঁতীলীগের শুভেচ্ছা

 

নিজেস্ব প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানা আওয়ামীলীগের নবনির্বাচিত  কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগ । নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সদস্য সচিব ভিপি আলমগীর হোসেন এই শুভেচ্ছা জানান।

 

শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি এম সাইফ উল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলী সহ সকল নেতৃবৃন্দকে তাঁতীলীগের পক্ষ থেকে অভিনন্দন জানান । তিনি আশা প্রকাশ করেন তাদের নেতৃত্বে ফতুল্লা থানা আওয়ামীলীগ আরো শক্তিশালী সংগঠনে পরিনত হবে।

 

গত রোববার (১০ জানুয়ারী) জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলের স্বাক্ষরিত ফতুল্লা থানা আওয়ামীলীগের কমিটির অনুমোদন দেয়া হয়।

 

কমিটিতে আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলকে সভাপতি ও আলহাজ্ব এম শওকত আলীকে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক সহ ৭১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

কমিটির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান, সহ- সভাপতি ওয়ালী মাহমুদ খান, একেএম শহিদুল ইসলাম, খন্দকার লুৎফর রহমান স্বপন, আলহাজ্ব গিয়াস উদ্দিন, মো: আশরাফুল আলম, আব্দুল হাকিম চৌধুরী, মো: মঞ্জুরুল ইসলাম, হাজী মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক, ফরিদ আহম্মেদ লিটন, মোমেন শিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মাহবুব রহমান মাসুম, এমএ মান্নান, আইন বিষয়ক সম্পাদক আবু তাহের রানা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইউনুছ দেওয়ান, তথ্য ও গবেষনা বিষয়ক সসম্পাদক মতিউর রহমান প্রধান, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এমএ সাত্তার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আবজাল উন নুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল হক খোকন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুব আলম মাসুদ, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক সফিউল্লাহ সফি, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার বিউটি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ, যুব ও ক্রীড়া সম্পাদক রমিজ উদ্দিন ঢালী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা চৌধুরী, সহ দপ্তর সম্পাদক রাজিব হোসেন মিঠু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রেহান শরীফ বিন্দু, কোষাধ্যক্ষ মো: জাকির হোসেন মেম্বার।

 

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন এ কে এম শামীম ওসমান, সালমা ওসমান লিপি, ইমতিনান ওসমান অয়ন, শাহ আলম গাজী টেনু, আব্দুল মোতালেব মোল্লা, মমিন মাদবর, মানিক চান, দুলাল হোসেন, আইয়ুব আলী, এমএ সাত্তার, লুৎফর রহমান স্বপন, আজগর আলী, ইদ্রিস আলী, সিদ্দিকুর রহমান, আবুল হোসেন প্রধান, বাবুল মিয়া, আলমগীর হোসেন, সালাউদ্দিন আহম্মেদ, রঞ্জিত মন্ডল, মোস্তফা কন্ট্রাকটার, আব্দুল কাদির ব্যাংকার, জাহাঙ্গীর হোসেন, মিছিল আলী, মজিবুর রহমান, মোবারক, বাদশা মিয়া, রেহান শরীফ, মেহেদী হাসান রবিন, আতাউর রহমান নান্নু, সালাউদ্দিন ভুইয়া, আলাউদ্দিন হাওলাদার, জসিম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন (সাবেক মেম্বার), শাহীন আলম, আল মামুন মিন্টু।