২৮ জানুয়ারি আইনজীবী সমিতির নির্বাচন

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ জানুয়ারি দুপুরে জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনের নীচতলায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২৮ জানুয়ারী আইনজীবী সমিতির নির্বাচনের দিন নির্ধারন করা হয়।
জেলা আইনজীবী সমিতি নির্বাচনের জন্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। এবারের নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখচাদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. হুমায়ুন কবীর এবং এড. বুলবুল।











