নবাগত ডিসি মোস্তাইন বিল্লাহ সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মােস্তাইন বিল্লাহ সবার দোয়া ও সহযােগীতা চেয়েছেন ।
সােমবার (৪ নভেম্বর) দায়িত্ব গ্রহনের পর সামাজিক যােগাযােগের মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ দোয়া ও সহযােগীতা চান।
ফেসবুক স্ট্যাটাসে মােস্তাইন বিল্লাহ লিখেছেন, নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যােগদান করলাম। সবার দোয়া ও সহযােগীতা চাই।” এর আগে সােমবার সকালে বিদায়ী জেলা প্রশাসক মাে. জসিম উদ্দিনের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব গ্রহন করেন মােস্তাইন বিল্লাহ। মুস্তাইন বিল্লাহ ২১তম বিসিএস ক্যাডার।
এসময় বিদায়ী ও নবাগত জেলা প্রশাসকদ্বয় একে অপরের সাথে কুশল বিনিময় করেন। একইসময়ে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা মাে. জসিম উদ্দিনকে বিদায় ও মােস্তাইন বিল্লাহকে স্বাগত জানান। উল্লেখ, গত ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহক সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরগুনার জেলা প্রশাসক মােস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহনের আদেশ দেয়া হয়।











