না’গঞ্জে ‘‘র‌্যাব সেবা সপ্তাহ” উদযাপনে রক্তদান কর্মসূচী

না’গঞ্জে ‘‘র‌্যাব সেবা সপ্তাহ” উদযাপনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম:  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কর্তৃক “র‌্যাব সেবা সপ্তাহ” পালনের উদ্যোগ নেয়া হয়েছে। তারই প্রেক্ষিতে ১ জানুয়ারী  হতে ১১ জানুয়ারী পর্যন্ত র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ কর্তৃক বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এগুলোর মধ্যে জুম্মার সময় দোয়া মাহফিল, এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচী, রক্তদান কর্মসূচী, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ এবং দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচী উল্লেখযোগ্য।

সোমবার (৫ জানুয়ারী)  সকাল ১১ ঘটিকায় স্বেচ্ছায় র‌্যাব সদস্যদের এই রক্তদান কর্মসূচী পালন করা হয়।

র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএম, পিবিজিএমএস উক্ত রক্তদান কর্মসূচীর শুভ উদ্ভোদন করেন। র‌্যাব-১১ এর সার্বিক তত্ত্বাবধানে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় উক্ত রক্তদান কর্মসূচীতে ৩০ জন র‌্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। রক্তদান কর্মসূচীর মাধ্যমে দেশবাসীর সাথে একাত্ম হয়ে র‌্যাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করছে। ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে র‌্যাবের অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি এই ধরনের সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

“র‌্যাব সেবা সপ্তাহ” উপলক্ষ্যে আগামী ৭ জানুয়ারী  তারিখ বৃহষ্পতিবার শীতার্তদের মাঝে এক হাজার শীতবস্ত্র বিতরণ, ১০ জানুয়ারী রবিবার পাঁচ  শতাধিক দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ এবং ১১ জানুয়ারী  দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচী পালন করা হবে।