ইবির বিতর্কিত সহকারী প্রক্টর কে দায়িত্ব থেকে অব্যাহতি

ইবির বিতর্কিত সহকারী প্রক্টর কে দায়িত্ব থেকে অব্যাহতি

 

নাছির উদ্দিন আবির (ইবি প্রতিনিধি), প্রেসবাংলা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাসিমুজ্জামান কে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

মঙ্গলবার (৫ জানুয়ারি) ইবি রেজিস্ট্রারের কার্যালয় থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিস্কারাদেশ প্রদান করা হয়।

 

গত শুক্রবার (১ জানুয়ারি) আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে ‘মাথা ফাটিয়ে খুন’ করার হুমকি দিয়ে আলোচনায় আসেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামান। দায়িত্বশীল একজন ব্যাক্তির থেকে এধরণের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষক-শিক্ষার্থীরা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা লক্ষ্য করা যায়। অভিযুক্ত শিক্ষককে তার দায়িত্ব থেকে অপসারণ সহ স্থায়ী আবাসিকতা বাতিলের দাবি জানিয়েছিলেন আবাসিক শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

 

ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে দাবি করে শনিবার (২ জানুয়ারী) সহকারী প্রক্টর নাসিমুজ্জামানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষক সহকারী অধ্যাপক আলতাফ হোসেন। অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার ইবি প্রশাসন এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়।